Articles
নয়াপাড়া ক্যাম্পে শরনার্থীরা অবরূদ্ধ
টেকনাফ,বাংলাদেশ।। নয়াপাড়া ক্যাম্প এর দায়িত্বপ্রাপ্ত শরনার্থীদের সব প্রকার চলাচল এর উপর অবরোধ আরোপ করেছে ক্যাম্প কতৃপক্ষ(নিরাপত্তা পুলিশ)।মে এর ৩য় সপ্তাহ থেকে এমনটি করছে তারা জানিয়েছেন ক্যাম্প এর জৈষ্ঠ এক ব্যক্তি।
“ইউএনএইচসিআর কতৃক নিবন্ধিত শরনার্থীদের উপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।জানা যায়,পুলিশ ইন্সপেক্টর নুরুল ইসলাম ক্যাম্প এ আসার পর থেকে এমনটি হচ্ছে”।
“শরনার্থীদের ক্যাম্প থেকে বের হতে নিরাপুত্তা বাহিনী বাধা দিচ্ছে”।
নাম প্রকাশ না করার শর্তে একজন শরনার্থী জানান,“পূর্বে আমরা ক্যাম্প থেকে বের হতে পারতাম,কিন্তু এখন আমরা বের হতে পারি না,এমনকি বাইরের দোকান থেকে কিছু কিনতেও যেতে পারি না”।
পুলিশ ইন্সপেক্টর নুরুল ইসলাম শরনার্থীদের নিকট থেকে ব্যাটারী নিয়ে নিচ্ছেন।উল্লেখ,এই ব্যাটারীগুলো তাদের ছেলেমেয়েরা রাতে পড়াশোনার জন্য ব্যবহার করে”।
শরনার্থীরা এমনকি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করতে পারেন না ,ক্যাম্প এর ভিতর।তারা ভয় পান তাদের সহায় সম্বল নষ্ট হয়ে যাবে।অদ্য সকালে শরনার্থীদের ক্যাম্পের ভিতর মাছ বিক্রি করতে বাধা দেওয়া হয়,পুলিশ বিক্রেতাদের সরিয়ে দেয়।
শরনার্থী কমিটির একজন সদস্য ইন্সপেক্টর ইসলামের মনোভাব তুলে ধরতে গিয়ে বলেন, “যতদিন আমি আছি শরনার্থীদের কোন সুবিধা আমি পেতে দিব না”।
“পুলিশ ইন্সপেক্টর নুরুল ইসলাম আগে নয়াপাড়া ক্যাম্প এর দ্বায়িত্বে ছিলেন,কিন্তু যখন তিনি কিছু শরনার্থীদের ঘর ভাংচুর করেন তখন তাকে বদলি করা হয়।এখন আবার তিনি ফেরত এসেছেন এবং শরনার্থীদের সাথে পুনরায় খারাপ আচরন ও জ্বালাতন শুরু করেছেন”।


