Articles
অভিভাবকরা সমস্যায়।।শিশুদের স্কুলে ভর্তিতে কষ্টের সম্মুখীন
মংডু,আরাকান।। ২০১১-১২ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তি নিয়ে অভিভাবক্রা নানা সমস্যার মুখোমুখী,একজন ভুক্তভোগীর অভিযোগ।তিনি তাঁর ছেলেমেয়েকে স্কুলে নিবন্ধন করার চেষ্টা চালান।
“স্কুল কতৃপক্ষ মে ২৬ হতে জুন ৫ পর্যন্ত ভর্তির সময়সীমা নির্ধারন করেছে।যারা ভর্তি করাতে যাচ্ছেন তাদের থেকে নির্ধারিত ফিস থেকে ১৫০০-২৫০০ ক্যত পর্যন্ত বেশী চাওয়া হচ্ছে”।
মংডু মিডল স্কুলের প্রধান শিক্ষক ইউ শিউয়ে মং থিউয়ে প্রাথমিক স্তরের আবেদন ফীস ৫০০ ক্যত এর সাথে প্রত্যেক আবেদনকারীর নিকট থেকে আরও ২৫০০ ক্যত “সম্মানী ভাতা” খুজছেন।স্কুল এর বই-খাতা,অনুশীলন বই এবং আনুসঙ্গিক জিনিস এর জন্য আরও অর্থ লাগবে বলেছেন অত্র প্রতিষ্ঠানের এক শিক্ষক।
“স্কুল কতৃপক্ষ মিডলস্কুলের সিনিয়র শাখার ছাত্রদের নিকট প্রতি আবেদনপত্র বাবদ ৫০০ ক্যত এর সাথে অতিরিক্ত ১৫০০ ক্যত চেয়েছে।আর হাইস্কুল এর ছাত্রদের ৫০০ ক্যত ফীস এর সাথে অতিরিক্ত ২০০০ দিতে হবে”।
“আমি কোন ফীস দিতে পারব না,কারণ আমি একজন দিনমজুর,এবং এত ফীস এর সাথেক অন্য সব কিছু দেওয়া আমার সম্ভব না”,বলেছেন তিন শিশুর পিতা হামিদ।
অভিভাবক সমিতির সদস্যরা জানিয়েছেন যে,তারা শহরের মানুষ থেকে অনুদান সংগ্রহ করছে,এবং যারা নতুন বর্ষে ভর্তি হচ্ছে তাদের থেকে কোন অর্থ নিবেন না বলে সিদ্বান্ত নিয়েছেন।


