Articles

নিরাপত্তা কর্মকর্তা ও রাখাইনদের হাতে কারফিউ চলাকালে রোহিঙা নিহত,ঘরবাড়ী অগ্নিদগ্ধ

কতৃপক্ষ মংডূতে সন্ধ্যা ৬টা হতে সকাল ৬টা কারফিউ জারি করে,কিন্তু তা দেখা যায় কেবল রোহিঙাদের জন্য ছিল।রাখাইনরা নিরাপত্তাকর্মীদের সহায়তায় রোহিঙাদের ঘরে আগুন ধরিয়ে দেয় ও তাদের আঘাতে একজন রোহিঙা মারা যান কারফিউ এর সময়।

নিরাপত্তা বাহিনী যাদের মধ্যে পুলিশ,নাসাকা ও লামতিন রয়েছে তারা ১১টা৩০ এর দিকে শূক্রবার ৪ জন রোহিঙাকে হত্যা করে।নিহতদের আবাস মংডুর খান্দা পাড়া বলে জানা যায়।

মংডু শহরের একজন নিবাসী জানান,রাখাইনদের সাথে দাঙা পুলিশ রোহিঙাদের বিরূদ্ধে আক্রমন চালায়।

নাসাকা ও নিরাপত্তাবাহিনীর ট্রাক মংডূ ফুটবল মাঠে পার্ক করে রকাহা হয় এবং রাখাইনরা নিরাপত্তা বাহিনীর গাড়ীতে করে মংডূ টহল দেয় এবং রোহিঙাদের ঘরবাড়ীতে আগুন ধরিয়ে দেয়,এছাড়া যখন রোহিঙ্গারা আগুন নিভাতে এগিয়ে আসে তখন তাদের উপর গুলি চালানো হয়।উল্লেখ্য কাদির বীল গ্রাম রাত ১১টা৩০ এ আগুন ধরিয়ে দেয় নাসাকা ও তার সহযোগী বাহিনী।

Rohingya Ma