Articles
সমুদ্রসীমা নির্ধারনে কোর্টের রায়ে কেউ হারে নি-বার্মিজ প্রতিনিধি
চট্টগ্রাম,বাংলাদেশ।বিদায়ী বার্মিজ রাষ্ট্রদূত উ মিন লিন পরশু বাংলাদেশ-বার্মার মধ্যবর্তী সমুদ্রসীমা
নির্ধারনে প্রদত্ত রায়কে উভয় দেশের জন্য সমান-সমান বলে বর্ননা করেছেন।
লিউইন বলেন,"উভয় দেশের মানুষ মিয়ানমার ও বাংলাদেশের মধ্যবর্তী সীমান্ত নির্ধারিত হওয়ায় এবং যে
রায় প্রদান করা হয়েছে তাতে সন্তুষ্ট।"
উল্লেখ্য,বার্মিজ রাষ্ট্রদূত রাষ্ট্রপতির সাথে বৈঠকে এই কথা বলেন।
উক্ত বৈঠকে তিনি আরো বলেন সম্প্রতি শেখ হাসিনার বার্মা যাওয়ার পর উভয় দেশের সম্পর্কে আরো
উন্নতি হয়েছে।এছাড়া প্রেসিডেন্ট থিন সেন আগামী জুনে বাংলাদেশে আসবেন বলে জানান তিনি।
প্রেসিডেন্ট জিল্লুর রহমান তাকে স্বাগত জানিয়ে বলেন,বার্মা বাংলাদেশের ভাল বন্ধু ও উভয় দেশের মধ্যে ভাল সম্পর্ক বিদ্যমান রয়েছে।
এছাড়া তিনি বার্মার জনগণ ও সরকারের প্রশংসা করেন কারণতারা দেশে গনতন্ত্র প্রতিষ্ঠা করেছেন।
এছাড়া উভয় দেশের সম্পর্ক ও ব্যবসা বানিজ্যের উন্নতির জন্য রেল ও সড়ক সংযোগের উপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রেসিডেন্ট জিল্লুর রহমান তাকে ভবিষ্যতের শুভকামনা জানান।
উল্লেখ্য,আর্ন্তজাতিক সমুদ্রসীমা নির্ধারন ট্রাইবুনাল,গত ১৪ মার্চ বাংলাদেশ-বার্মা সামুদ্রিক সীমা নির্ধারনের জন্য বাংলাদেশের পক্ষে রায় প্রদান করেন ।
বাংলাদেশী পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি যিনি হামবুর্গের উক্ত ট্রাইব্রুনালে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন তিনি বলেন বাংলাদেশ যা চেয়েছে তার চেয়ে বেশী পেয়েছে।


